জনপ্রিয় হয়ে উঠছে গুগল-অ্যাপলের করোনা ট্রেসিং সিস্টেম

১৩ ডিসেম্বর, ২০২০ ০১:১১  
করোনা মোকাবেলায় গুগল-অ্যাপলের করোনা ট্রেসিং সিস্টেম দিন দিন গুরুত্ব পাচ্ছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী বিশ্বের ৫০টিরও বেশি দেশ এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সর্বশেষ এই সিস্টেম ব্যবহার করতে যাচ্ছে। চলতি বছরের মে মাসে এই কন্টাক্ট ট্রেসিং বা করোনা ট্রেসিং সিস্টেমটি উন্মোচন করে টেক জায়ান্ট প্রতিষ্ঠান দুইটি। অ্যাপ বা গুগল স্টোরে এক্সপোজার নোটিফিকেশন নামে রয়েছে অ্যাপটি। জানা গেছে, ব্লুটুথ ব্লুটুথ কানেকশনের মাধ্যমে কাজ করে থাকে এই অ্যাপ। এটি টেলিকমের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের ৪০ শতাংশ জনগণ এই অ্যাপটি ডাউনলোড করেছে এবং উরুগুয়ের ১৭ শতাংশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কলোরাডোর ২০ শতাংশ এবং ওয়াশিংটন ডিসির ৫৩ শতাংশ জনগণ এই সিস্টেমটি ব্যবহার করছে। এদিকে ফিনল্যান্ড এবং ভার্জেনিয়াও এই করোনা প্রতিরোধক সিস্টেম ব্যবহার করে সুফল পাচ্ছে।